শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসা থেকে বিসিবি কর্মীদের কাজ করার নির্দেশ

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশের মাটিতে অনির্দিষ্ট সময়ের জন্য সব ধরনের ক্রিকেট খেলা বন্ধের পর এবার নিজেদের অফিসিয়াল কার্যক্রম নিয়ে নির্দেশ জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে কর্মীদের বাসায় থেকে কাজ করতে বলা হয়েছে।

শনিবার বিসিবি’র এক বিবৃতিতে জানানো হয়, রোববার থেকে এ নির্দেশনা কার্যকর হবে। জরুরি প্রয়োজনে বা কোনো কাজ অফিসের বাইরে করা সম্ভব না হলেই কেবল অফিস করার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।

করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে গত বৃহস্পতিবার দেশে সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সাংবাদিকদের তিনি বলেছিলেন, “এর আগে আমরা তাৎক্ষণিকভাবে ঢাকা প্রিমিয়ার লিগের এক রাউন্ডের খেলা স্থগিত করেছিলাম। তবে পরিস্থিতি বিবেচনায় সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো।”

শুধু ক্রিকেট নয় প্রাণঘাতী এই ভাইরাসের ছড়িয়ে পড়ার মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে খেলাধুলার সব ধরনের ইভেন্ট।

খেলাধুলায় করোনার প্রভাব পড়েছে বিশ্ব জুড়েই। স্থগিত করে দেওয়া হয়েছে ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগও, চ্যাম্পিয়নস লিগ, ভারতের আইপিএল, পাকিস্তানের পিএসএল, টেনিসের গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট ফরাসি ওপেনসহ সব ধরনের ইভেন্ট।

সময়ের সঙ্গে বাংলাদেশে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। শনিবার সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন আরও চারজন, মৃত্যু হয়েছে একজনের। এতে দেশে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। মৃতের সংখ্যা দুইজন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা