,

আঙুলের ছাপ না মেলায় নৌকার প্রার্থী ভোট দিতে পারেননি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১০ আসনের উপনির্বাচনে জাতীয় পরিচয়পত্রের নম্বর ও আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম।

নৌকার প্রার্থী শফিউল ইসলাম শনিবার সকাল ৯টা ৫৩ মিনিটে ভোট দিতে আসেন রাজধানীর কলাবাগান লেক সার্কাস স্কুল ভোটকেন্দ্রে।

এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হচ্ছে। কিন্তু আঙুলের ছাপ না মেলায় তিনি ভোট দিতে পারেননি। তার জাতীয় পরিচয়পত্রের নম্বরও মেলেনি। সার্ভারেও নৌকার প্রার্থীর নাম নেই।

এ ব্যাপারে প্রিসাইডিং কর্মকর্তা আহসানুল হক জানান, শফিউল ইসলাম রাজধানীর উত্তরার ভোটার। তিনি মাইগ্রেট করে ঢাকা-১০ আসনের ভোটার হয়েছেন। কিন্তু কোনো সমস্যার কারণে হয়তো ঠিকমতো মাইগ্রেট হয়নি।

ঢাকা-১০ আসনসহ গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে।

মেয়র নির্বাচন এবং সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্যের মৃত্যুর কারণে এসব আসন শূন্য হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য