,

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা প্রতিরোধে জেলা  প্রশাসনের জরুরী সভা,হোম কোয়ারেন্টাইনে  ৩৭৬ প্রবাসী

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন
সিভিল সার্জন ডাক্তর মোঃ শাহ আলম, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমূখ। সভায় করোনা ভাইরাস প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহনের পাশাপাশি সকলকে সচেতন হবার আহবান জানান।
এছাড়াও সভায় করোনা ভাইরাস কে টার্গেট করে নিত্যপ্রয়োজনীয় বাজার মূল্য উধর্বমূখী হওয়ায় ব্যবসায়ীদের ভর্ৎসনা করে দ্রতই বাজারে বাজারে অভিযান চালানো হবে বলে
হুশিয়ারি দেন জেলা প্রশাসক। সভায় আরো জানানো হয়, আজ শনিবার পর্যন্ত জেলায় ৩৭৬ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এদিকে আলোকিত ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের উদ্যোগে করোনা প্রতিরোধে সচেতনতার অংশ হিসেবে শহরের বিভিন্ন পয়েন্টে লিফলেট ও নামাজের টুপি বিতরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য