,

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চায় পরিবার

news-image

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছে পরিবারের সদস্যরা।

গত বুধবার ছোট ভাই শামীম ইস্কান্দার দেখা করার অনুমতি চেয়ে আইজি প্রিজন ও জেল সুপার বরাবর একটি চিঠি দিয়েছেন।

তবে এখনও অনুমতি মেলেনি বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।

শনিবার দুপুরে যুগান্তরকে তিনি জানান, ম্যাডামের সঙ্গে দেখা করার জন্য তার পরিবারের সদস্যরা চিঠি দিয়েছেন। কিন্তু তিনদিনেও অনুমতি মেলেনি।

তিনি বলেন, অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে পরিবারের সদস্যরা সব সময় চিন্তিত থাকেন। কারা কর্তৃপক্ষ এখনও অনুমতি না দেয়ায় তারা আরও বেশি টেনশনে আছেন।

শায়রুল কবির আরও বলেন, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে চিঠিতে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- খালেদা জিয়ার ছোট বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা এবং শামীম ইস্কান্দারের ছেলে অভিক ইস্কান্দার ও তার স্ত্রী রাইফা ইসলাম।

প্রসঙ্গত, সর্বশেষ ৭ মার্চ খালেদা জিয়ার সঙ্গে বিএসএমএমইউতে তার স্বজনরা সাক্ষাৎ করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য