,

ঢাকা-১০ উপনির্বাচনে ধানমণ্ডির একটি কেন্দ্রে দেড় ঘণ্টায় ১ ভোট!

news-image

নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই ঢাকা-১০ শূন্য আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৯টায় ভোট শুরু হলেও কেন্দ্রেগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম।

রাজধানীর ধানমণ্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে দেড় ঘণ্টায় মাত্র ১টি ভোট পড়েছে।

এই কেন্দ্রের পোলিং অফিসার কিশোয়ার সুলতানা জানান, ‘ভোটার নেই, অপেক্ষা করছি।’

এছাড়া ধানমণ্ডির কাকলী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে প্রথম আধা ঘণ্টায় ১০টি ভোটও পড়েনি।

কাকলী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ ও রায়েরবাজারে প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কয়েকজন ভোটার আছেন, তারাও দলীয় লোকজনই। নৌকা প্রতীকের এজেন্টের উপস্থিতি বেশি। এই দুই কেন্দ্রে ধানের শীষের দুজন এজেন্ট দেখা গেছে।

ঢাকা-১০ আসন ছাড়াও গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪ আসনে উপনির্বাচন হচ্ছে। কোনো বিরতি ছাড়াই সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট চলবে।

নির্বাচন কমিশন ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করছে। অপর দুই আসনে ব্যালট পেপার ব্যবহার করা হচ্ছে।

প্রসঙ্গত সিটি নির্বাচনে অংশ নিতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পদত্যাগ করায় ঢাকা-১০ আসনটি গত ২৯ ডিসেম্বর শূন্য ঘোষণা করা হয়।

রাজধানীর ধানমণ্ডি, নিউমার্কেট, কলাবাগান, শেরেবাংলা ও লালবাগ থানা এলাকা নিয়ে গঠিত এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন।

তারা হলেন- আওয়ামী লীগের শফিউল ইসলাম মহিউদ্দিন, বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, প্রগতিশীল গণতান্ত্রিক দলের কাজী মুহাম্মদ আবদুর রহিম, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী ও বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান।

এ আসনে ভোটার ৩ লাখ ২১ হাজার ২৭৫ জন, ভোটকেন্দ্র ১১৭টি ও ভোটকক্ষ ৭৭৬টি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য