,

কোভিড-১৯ : গত ২৪ ঘণ্টায় ইতালিতে সর্বোচ্চ মৃত্যু, নতুন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৮৬ জন!

news-image

মহামারি করোনায় ইউরোপের দেশ ইতালিতে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। একই সঙ্গে দেশটিতে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।করোনার থাবায় রক্তাক্ত ইতালি, এ যেন এক মৃত্যুপুরীর শহরে পরিণত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৬২৭ জনের প্রাণহানির হয়েছে।এখন পর্যন্ত এটাই যে কোনও দেশের জন্য একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এ নিয়ে ইউরোপের দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩২ জন। এ দিকে সর্বোচ্চ মৃত্যুর তালিকায় করোনার উৎস চীনকেও ছাড়িয়ে গেছে দেশটি।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৮৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ২১ জন। দেশটিতে করোনায় আক্রান্ত ৫ হাজারের ১২৯ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ইতালির সরকার কভিড-১৯ এ সংকট মোকাবিলায় জন্য সাড়ে তিনশ মিলিয়ন ইউরোর বাজেট ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত যারা কর্মহীন থাকবে তারা বেতনের আশি ভাগ অর্থ পাবে।

হোম কোয়ারেন্টাই অমান্যকারীদের পুলিশ ব্যাপক শাস্তি ও জরিমাণা আরোপ করছে। স্টেশনে ঘুমানো ছিন্নমূল মানুষদের পুলিশ তুলে নিয়ে গেছে নিরাপদ আশ্রয়ে।

মহামারি করোনা থেকে ইতালিকে বাচাতে দেশটির সরকার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে চলেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য