,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে ট্রাক চাপায় মটর সাইকেল আরোহী নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে ইয়াছিন মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই আরোহী। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার উপজেলার নন্দনপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামের জামাল মিয়ার ছেলে। এ ঘটনায় আহতরা হলেন- স্বপন (৩৫) ও দুর্জয় (৩৪)। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয়রা জানান, নন্দনপুর এলাকার বিসিক শিল্পনগরী থেকে মোটরসাইকেলে বাকাইল গ্রামে নিজেদের বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে নন্দনপুর বাসস্ট্যান্ডের সামনে একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ইয়াছিন।

এ ঘটনায় গুরুতর আহত বাকি দুই আরোহীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য