,

স্পেনে এক রাতেই দুই শতাধিক মানুষের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে স্পেনে এক রাতেই দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গত এক রাতে দেশটিতে ২০৯ জন মারা গেছেন।

বৃহস্পতিবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে। এ নিয়ে দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা এখন ৭৬৭।

করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের দেশ স্পেন। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর স্পেনে এ ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করছে।

গত ২৪ ঘণ্টায় শুধু দুই শতাধিক মানুষের মৃত্যুই নয়, নতুন করে প্রায় চার হাজার মানুষ দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ১৪৭ জন।

করোনার বিস্তার রোধ করতে গত শনিবার থেকে গোটা স্পেনে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। ফলে দেশটির চার কোটি ৭০ লাখ মানুষকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজও প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য