,

করোনার প্রচার ইমামদের দিয়ে চালানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

নিউজ ডেস্ক : আতঙ্ক না ছড়িয়ে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দাফতরিক কাজও চালিয়ে যেতে বলেছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেছেন, করোনা নিয়ে আতঙ্ক তৈরি করা যাবে না। এ ছাড়া প্রচারের দিকে বেশি জোর দেয়ার তাগিদ দিয়ে তথ্য মন্ত্রণালয়কে প্রচার বাড়াতে নির্দেশ দেন। তারকা (সেলিব্রেটি), মসজিদের ইমামদের দিয়ে প্রচারের উদ্যোগ নিতে বলেন প্রধানমন্ত্রী।

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে বৃহস্পতিবার এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, করোনার দোহাই দিয়ে আমরা কাজ কমিয়ে দেব সেটি হবে না। এটা বৈশ্বিক সমস্যা। এটি প্রতিরোধে যা যা করার তা করতে হবে। আতঙ্ক ছড়ানো যাবে না। আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে রক্ষা করা। সেজন্য প্রয়োজনীয় সবকিছুই করা হবে। পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।

এমএ মান্নান বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের সেলফ কোয়ারেন্টিন করতে হবে। এখন প্রযুক্তির সময়। তাই প্রযুক্তির মাধ্যমে অনেক কাজই করা যায়। উনি (প্রধানমন্ত্রী) বলেছেন, সরকারি অফিস বন্ধ করা হবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সাবধানে থেকে কাজকর্ম করবেন।

মন্ত্রী বলেন, বিভাগীয় শহরে করোনার পরীক্ষার সরঞ্জাম রাখার ব্যবস্থা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য