,

করোনা আতঙ্ক : চেনা ঢাকা অচেনা

news-image

নিউজ ডেস্ক : দেশে প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা দেয়া হয়েছে। অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বন্ধ হয়ে গেছে সিনেমা হলও। ইতোমধ্যে ঢাকা ছেড়েছেন অনেকেই। যারা আছেন, তারাও খুব প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না। যার প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর রাস্তাঘাট ও যানবাহনে। বাজারগুলোতেও মানুষের যাতায়াত তুলনামূলকভাবে কমেছে।

এতে দুই কোটি মানুষের বসবাসের জনবহুল এই নগরী ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে। অন্যান্য স্বাভাবিক দিনগুলোর মতো রাস্তায় তেমন একটা দেখা যাচ্ছে না গণপরিবহন বা ব্যক্তিগত যানবাহনগুলো। তাই চিরচেনা রাজধানীর যানজটও তেমন একটা দেখা যাচ্ছে না।

ক্রমবর্ধমান ভাইরাসের উদ্বেগের মধ্যে সরকারের পক্ষ থেকেও প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং জনসমাগম স্থানগুলো এড়িয়ে চলার নির্দেশনা দেয়ার কারণেও রাস্তাগুলো ফাঁকা হচ্ছে।

সাধারণ সময়ে রাজধানীর শপিং মল, মার্কেট, ফুডকোর্ট, রেস্টুরেন্ট বা বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় দেখা যায়। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন দেখা গেছে।

ঢাকার প্রধান সড়কগুলো ঘুরে দেখা যায়, সাধারণ কর্মব্যস্ত দিনের তুলনায় দু-তিন দিন ধরে রাস্তাঘাট বেশ ফাঁকা। যান চলাচলও কম। অনেকেই ঘরের বাইরে না যাওয়ায় গণপরিবহনে সাধারণ যাত্রীও বেশ কমে গেছে।

কমলাপুর স্টেশনের এক কর্মকর্তা বলেন, ঢাকার বাইরে যাওয়ার প্রবনতা থাকলেও ঢাকায় মানুষ খুব কম আসছে। অর্থাৎ ঢাকামুখি ট্রেনগুলো ফাঁকাই আসছে।

বুধবার (১৮) মার্চ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপথ পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, ঘরমুখী মানুষরা বাস টার্মিনাল ও রেল স্টেশনে ভিড় করেছেন। কমলাপুর, বিমানবন্দর ও ক্যান্টনমেন্ট রেল স্টেশনে বিপুল সংখ্যক যাত্রী ভিড় করেছেন। এই ভিড় আরো দু-একদিন থাকতে পারে। কারণ আরো দু-একদিনের মধ্যে ঢাকা ছাড়তে পারেন অসংখ্য মানুষ। তবে বাস ও ট্রেনে চাপ থাকলেও সদরঘাট লঞ্চঘাটে গত দুই দিনে উল্লেখযোগ্য ভিড় দেখা যায়নি।

আগামী আরো এক বা দুদিন মানুষ ঢাকা ছাড়তে পারে বলে বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতি সূত্রে জানা গেছে। যাত্রীদের ভিড় নিয়ে বিমানবন্দর রেল স্টেশনের স্টেশন মাস্টার জানান, উত্তরাঞ্চলের জেলাগুলোতে যাওয়া ট্রেনে তুলনামূলকভাবে বেশি ভিড় হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য