,

ঢাকা কলেজসহ ৭ কলেজ শিক্ষার্থীদের ২০ মার্চ সন্ধ্যা ছয়টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

news-image

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় শিক্ষা মন্ত্রণালয় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের হল বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীদের ২০ মার্চ সন্ধ্যা ছয়টার মধ্যে হল ছেড়ে চলে যেতে হবে বলে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর নেহাল আহমেদ। বৃহস্পতিবার দুপুরে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমিত হওয়া এড়াতে হলগুলো বন্ধের নির্দেশ এসেছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়।

প্রফেসর নেহাল আহমেদ বলেন, আমরা বৃহস্পতিবার ঢাকা কলেজের আট হলের তত্ত্বাবধায়কদের নিয়ে জরুরি বৈঠক শেষে ছাত্রদের সুবিধার্থে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য