,

করোনায় একদিনেই ৯৬৫ জনের মৃত্যুর রেকর্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে বিশ্ব। এই ভাইরাসের অস্তিত্ব ১৭৩টিরও বেশি দেশ ও অঞ্চলে শনাক্ত হয়েছে। এরই মধ্যে করোনায় একদিনেই বিশ্বে রেকর্ডসংখ্যক মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন ৯৬৫ জন।
এ হিসাবে করোনায় আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা ৮ হাজার ৯৬১ জনে দাঁড়িয়েছে। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা ৮৫ হাজার ৬৭৩ জন।

বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৮৭ জন। এ ভাইরাসে শুধু চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯২৮ এবং মারা গেছেন ৩ হাজার ২৪৫ জন। এরপরই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ইতালিতে। সেখানে এখন পর্যন্ত ২ হাজার ৯৭৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৭১৩ জন। ইরানে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৩৬১ এবং মারা গেছেন ১ হাজার ১৩৫ জন।

চীনের উহান শহরে গত ৩১ ডিসেম্বর করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত হয়। নিউমোনিয়ার মত লক্ষণ নিয়ে নতুন এ রোগ ছড়াতে দেখে চীনা কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এরপর ১১ জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়। ঠিক কীভাবে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়েছিল- সে বিষয়ে এখনো নিশ্চিত নন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য