,

টাইগারদের ব্যাটিং পরামর্শকের প্রস্তাবে বাঙ্গারের না

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক ব্যাটসম্যান সঞ্জয় বাঙ্গারকে টেস্ট ব্যাটিং পরামর্শকের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবির এই প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি। জানান, স্টার স্পোর্টসের সঙ্গে দুই বছরের চুক্তি রয়েছে তার। আর সে কারণেই এই প্রস্তাব গ্রহণ করছেন না। তবে ভবিষ্যতে সুযোগ পেলে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

সংবাদ সংস্থা পিটিআইকে বাঙ্গার বলেন, ‘আট সপ্তাহ আগে আমাকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এরই মধ্যে আমি স্টারের সঙ্গে চুক্তি সেরে ফেলেছি। যা আমাকে আমার ব্যক্তিগত এবং পেশাদার প্রতিশ্রুতিগুলিকে ভারসাম্যপূর্ণ করার সুযোগ করে দেয়। তবে আগামী দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’

এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্টের ব্যাটিং পরামর্শক হিসেবে সঞ্জয় বাঙ্গারের প্রতি আগ্রহের কথা জানায় বিসিবি। আগামী জুন মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেই তাকে দলে আনার চেষ্টা চলছে বলে জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

সুজন বলেন, ‘আমরা টেস্টের ব্যাটিং পরামর্শক হিসেবে সঞ্জয় বাঙ্গারের সঙ্গে কথা বলেছি। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। তবে আরও অনেকের সঙ্গে টেস্টের ব্যাটিং পরামর্শকের জন্য কথা বলছি।’

টাইগারদের সীমিত ওভারের ক্রিকেটের জন্য ব্যাটিং পরামর্শক হিসেবে বর্তমানে কাজ করছেন দক্ষিণ আফ্রিকার নিল ম্যাকেঞ্জি। টেস্টের জন্য তার ব্যাপারেও চিন্তা করছে বিসিবি।

প্রধান নির্বাহী বলেন, ‘ম্যাকেঞ্জি আপাতত টেস্টে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছে যতদিন না পর্যন্ত আমরা টেস্টের ব্যাটিং পরামর্শক নিয়োগ না দিচ্ছি। তবে আমি আশা করছি তিনি এটা চালিয়ে যাবেন।’

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কাজ করেছেন সঞ্জয় বাঙ্গার। পরে তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি ভারত। বিসিবি সঞ্জয় বাঙ্গারের সঙ্গে ১১০ দিনের চুক্তি করতে আগ্রহী। চুক্তি হলে ২০২০ সালের জুন থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তাকে নেওয়ার কথা জানিয়েছে বিসিবি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য