,

যত টাকা প্রয়োজন করোনা নিয়ন্ত্রণে সরকার দেবে : অর্থমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনাভাইরাস চিকিৎসা কিংবা নিয়ন্ত্রণে যত টাকা প্রয়োজন হবে- তা দিতে প্রস্তুত সরকার। প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি চীনের মতো বিশেষ হাসপাতাল তৈরির উদ্যোগ নেয়, তাতেও অর্থায়ন করা হবে।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, যে ভাইরাস নিয়ে সারা বিশ্ব বিপদে আছে, আমরা সেই ভাইরাস থেকে মুক্ত আছি বলতে পারব না। তবে যেভাবে সংক্রমণ কম রাখা যায় সে কাজটি করতে হবে। আমাদের এখন অভিজ্ঞতা রয়েছে। চীন যখন শুরু করেছিল তাদের অভিজ্ঞতা ছিল না।

মন্ত্রী বলেন, কীভাবে আমরা করোনামুক্ত থাকতে পারব, সে ব্যাপারে সবাইকে চেষ্টা করতে হবে। এটি সবার দায়িত্ব।

তিনি বলেন, আপনাদের আরও আশ্বস্ত করতে পারি, চিকিৎসার আর্থিক সক্ষমতা আমাদের রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের (যদি) যন্ত্রপাতি বা লজিস্টিক সাপোর্ট দরকার হয়, সেখানে চীন যেভাবে হাসপাতাল করেছে, সে ধরনের কোনো হাসপাতাল করতে হলে, কম সময়ের মধ্যে এগুলো করা যাবে। এ ক্ষেত্রে অর্থায়নের জন্য প্রধানমন্ত্রী সম্মতি দেবেন। আমরাও স্বাস্থ্য মন্ত্রণালয়কে সব ধরনের সাহায্য করব।

করোনাভাইরাস মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৫০ বিলিয়ন ডলার অর্থ বরাদ্দ করেছে। সেই টাকা বাংলাদেশ পাবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন,‘আইএমএফ টাকা দিলে আমরাও পাব। টাকা অন্যরাও দেবে। কোনো আন্তর্জাতিক মহল থেকে সাহায্য পেলে, তা সবাইকে জানানো হবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য