,

ব্রাহ্মণবাড়িয়ায় ফিরেছে করোনা আক্রান্ত দেশগুলো থেকে ৯হাজার প্রবাসী

news-image

বিশেষ প্রতিনিধি : চলতি বছরের মার্চ মাসের ১তারিখ থেকে করোনাভাইরাসে আক্রান্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৯ হাজার প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলায় ফিরেছেন।

বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কার্যালয়ে এ তথ্য জানিয়ে মেইল পাঠিয়ে তাদের অবস্থা পর্যবেক্ষণ করে নিয়মিত প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে হোম কোয়ারেন্টাইনে না থাকায় জেলার বাঞ্ছারামপুর ও আখাউড়া উপজেলায় দুই প্রবাসী এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। এ খবর পেয়ে বুধবার দুপুরে ও বিকেলে দুই প্রবাসীকে পৃথকভাবে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।

সতর্কতামূলক হিসেবে এসব প্রবাসীর ১৪ দিন করে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। কিন্তু বুধবার (১৮ মার্চ) পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় মাত্র ১৪ জনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। এদের মধ্যে ১২ জনই ইতালি থেকে এসেছেন। আর বাকি দুজন এসেছেন সৌদিআরব ও ক্রোয়েশিয়া থেকে।

পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, গত ১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা ৮ হাজার ৯৭৪ জন প্রবাসী বাংলাদেশে এসেছেন। ইতোমধ্যে তারা নিজ-নিজ এলাকায় অবস্থান করছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক ই-মেইল বার্তায় জানানো হয়েছে। তারা সবাই করোনা আক্রান্ত দেশ থেকে ফিরেছেন বলেও ওই বার্তায় উল্লেখ করা হয়েছে।

এছাড়া দেশে আগমনের তারিখ থেকে পরবর্তী ১৪ দিন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশকে জেলা প্রশাসক ও সিভিল সার্জন কন্ট্রোল অফিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে হোম কোয়ারেন্টাইন বিষয়ে ও তাদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পাঠাতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের এই নির্দেশনার চিঠি জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে পাঠিয়ে দিয়েছে জেলা পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, মন্ত্রণালয় থেকে প্রবাসীদের একটি তালিকা এসেছে; বিগত সময়ে যারা দেশে এসেছেন। তাদের প্রতি খেয়াল রাখার জন্য বলা হয়েছে। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. শাহ আলম বলেন, প্রতিটি ইউনিয়নে বৃহস্পতিবার থেকে কমিটি করে দেয়া হবে। যাদের দেশে ফেরার ১৪ দিন অতিক্রম হয়ে গেছে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার দরকার নেই। যাদের অতিক্রম হয়নি তাদেরকে খুঁজে বের করে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য