,

করোনায় কক্সবাজার সৈকত ভ্রমণে নিষেধাজ্ঞা

news-image

করোনাভাইরাস প্রতিরোধে কক্সবাজারে পর্যটক আসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (১৮ মার্চ) বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতসহ আশপাশের পর্যটনকেন্দ্রগুলোতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) কামাল হোসেন।

তিনি বলেন, কক্সবাজারে দেশি-বিদেশি অনেক পর্যটক আসেন। ফলে কক্সবাজার করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছে। করোনা ঝুঁকি এড়াতে কক্সবাজারে পর্যটকদের না আসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সমুদ্র সৈকতে জনসমাগম রোধে পর্যটকদের সৈকতে না নামতে সতর্কতা জারি করা হয়েছে। সৈকতের বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ সমুদ্র সৈকত থেকে পর্যটকদের সরিয়ে নিচ্ছেন।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফখরুল ইসলাম বলেন, ইতোমধ্যে সৈকতে বেড়াতে আসা পর্যটকদের বিষয়টি জানিয়ে তাদের সরিয়ে এনেছি। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট