,

ইরানে মারা যেতে পারে ৩৫ লাখ মানুষ!

news-image

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসে চীনের উহান থেকে মৃত্যুর মিছিল শুরু, শেষ কোথায় তা সবার অজানা। ইতোমধ্যে মরণঘাতী এ ভাইরাসে বিশ্বব্যাপী আতঙ্ক বিরাজ করছে। চীনের পরে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে। এরপর ইরানের অবস্থান। দেশটিতে এ ভাইরাস মহামারি আকার রূপ দিয়েছে। যদিও এর আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে মহামারি ঘোষণা করেছে।

ইরানে করোনা ভাইরাসে গত কয়েক সপ্তাহে প্রায় ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজারেরও বেশি।

এর মধ্যে করোনা নিয়ে এক ভীতিকর তথ্য দিল এক বিশেষজ্ঞ। তিনি জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে না পারলে দেশটিতে ৩৫ লাখ মানুষের মৃত্যু হবে।

মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিক ও চিকিৎসক আফরুজ এসলামি তেহরানের শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার কথা উল্লেখ করে এ আশঙ্কার কথা জানান।

করোনা মোকাবিলায় সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরানের জনগণ এখনই সহযোগিতা করা শুরু করলে ১ লাখ ২০ হাজার মানুষ আক্রান্ত ও ১২ হাজার প্রাণহানিতেই এ মহামারি শেষ হবে। যদি মাঝারি পর্যায়ে সহযোগিতা করে তাহলে তিন লাখ আক্রান্ত ও ১ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু হবে।

কিন্তু মানুষজন যদি নির্দেশনা না মানে তাহলে ইরানে অন্তত ৪০ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হবে। আর এতে প্রাণ হারাবে ৩৫ লাখ মানুষ।

যদিও ঠিক কোন পদ্ধতিতে এবং কবে এ জরিপ পরিচালিত হয়েছে তার বিস্তারিত জানাননি আফরুজ এসলামি।

ইরানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭৮ জন। মারা গেছেন আরও ১৩৫ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬৯ জন, আর মোট মৃতের সংখ্যা ৯৮৮।

গত ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে প্রাদুর্ভাব শুরু হয়ে এ পর্যন্ত বিশ্বের অন্তত ১৬৪টি দেশে ছড়িয়ে পড়েছে নভেল করোনা ভাইরাস। এতে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯৭ হাজার ৫১৮ জন। মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৫৩ জনের। এছাড়া প্রায় ৮১ হাজার ৬৯১ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর