,

যুক্তরাষ্ট্র-ব্রিটেনে করোনায় ২৭ লাখ মানুষ মারা যাবে

news-image

অনলাইন ডেস্ক : ভয়াবহ করোনাভাইরাসে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের লাখ লাখ মানুষ মারা যেতে পারে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ২২ লাখ এবং ব্রিটেনে মারা যেতে পারে ৫ লাখ মানুষ।

সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষায় এমনটি জানানো হয়েছে। এই জরিপ প্রতিবেদন প্রকাশের পর কোভিড-১৯ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে ব্রিটিশ সরকার।

সমীক্ষায় বলা হয়, ভাইরাসটি সবচেয়ে খারাপ মাত্রায় ছড়ালে যুক্তরাজ্যে ৫ লাখের বেশি মানুষ মারা যেতে পারে। তখন মারাত্মক অসুস্থ রোগীতে উপচে পড়বে জাতীয় স্বাস্থ্যসেবা।

এই প্রতিবেদনটি প্রকাশের পরপরই কঠোর পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাজ্যের জীবনযাপনে সব সামাজিকতা নিষিদ্ধ করেছে বরিস সরকার। ৭০ বছরের বেশি বয়সী লোকজনকে আলাদা করে রাখার পরামর্শ দিয়েছে। দেশে ক্যাফে, পাব ও সিনেমা হলে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

সম্প্রতি গাণিতিক জীববিজ্ঞানের অধ্যাপক নিল ফার্গুসন ও তার দল এই গবেষণা করে। ওই গবেষণা তৈরিতে ইতালি থেকে সংগৃহীত নতুন তথ্য ব্যবহার করা হয়েছে। ইতালিতে এই ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

১৯১৮ সালের এক ফ্লুর সঙ্গে এই পরিস্থিতির তুলনা করে ফার্গুসনের গবেষকেরা বলছেন, এই মহামারির এখনও কোন প্রতিষোধক আবিষ্কার হয়নি। করোনা মহামারিতে যুক্তরাজ্যে ৫ লাখের বেশি মানুষ এবং যুক্তরাষ্ট্রে ২২ লাখ মানুষ মারা যেতে পারে।

এ থেকে বাঁচতে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ক্লাব, থিয়েটার সম্পূর্ণভাবে এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন গবেষকেরা।

এই মহামারি সামাজিক ও অর্থনৈতিকভাবে আমাদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে চলেছে বলেও সতর্ক করে দিয়েছেন এই দলের অন্যতম গবেষক আজরা ঘানি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য