,

জুহি জানালেন, কেন গোপনে বিয়ে করেছিলেন

news-image

বিনোদন ডেস্ক : নব্বই দশকে বলিউডে ঝড় তোলা অভিনেত্রীদের অন্যতম ছিলেন জুহি চাওলা। পরবর্তীতে পরিচালক হিসেবেও নিজের প্রতিভার পরিচয় দেন এ অভিনেত্রী।যখন তিনি ক্যারিয়ারের মধ্যগগনে ছিলেন তখন কাউকে না জানিয়ে আচমকা ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করে চাঞ্চল্যের সৃষ্টি করেন জুহি চাওলা। শুধু তার বিয়েতে পরিবারের সদস্য ও কিছু ঘনিষ্ট বন্ধু উপস্থিত ছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের গোপনে বিয়ে করার কারণ জানিয়েছেন এ অভিনেত্রী। জুহি বলেন, সেই সময়ে ইন্টারনেট ছিল মা। ফোনে ফোনে ক্যামেরা ছিল না। তাই সবার নজর এড়িয়ে বিয়ে করা অনেক সহজ কাজ ছিল। আরও একটা কারণ অবশ্য ছিল। সেই সময়ে আমি ক্যারিয়ারের মধ্যগগনে। আগামীদিনেও ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এদিকে জয় আমাকে বিয়ে করার জন্য নাছোড় ছিল। কাউকে না জানিয়ে বিয়ে করার কারণ ছিল যদি বিয়ের পর ক্যারিয়ার শেষ হয়ে যায়!

৫২ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, তাকে মানানোর জন্যে জয় অনেক পাগলামি করেছেন। তার পিছু পিছু সর্বত্র পৌঁছে যেতেন কখনও ফুল নিয়ে আবার কখনও লাভ নোট নিয়ে। একবার জন্মদিনে ট্রাক ভর্তি ফুল পাঠিয়েছিলেন! তবে এটা কী জানেন বলিউডে পা দেওয়ার অনেক আগে থেকেই একে অপরকে চিনতেন জুহি-জয়। কমন বন্ধুদের মাধ্যমে দু’জনের আলাপ হয়েছিল। তবে পরে ক্যারিয়ারে মনোযোগ দিতে গিয়ে তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময়ে বিয়েও করে ফেলেছিলেন জয়। তবে ১৯৯০ সালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তার প্রথম স্ত্রী সুজাতা বিড়লার।

জুহি ১৯৮৪ সালে ‘মিস ইন্ডিয়া’ নির্বাচিত হন। ১৯৮৬ সালে ‘সুলতানাত’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে রূপালি জগতে প্রবেশ করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য