,

সৌদিতে নির্যাতিতার দেশে ফেরার আকুতি

news-image

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : ‘মা গো আমারে দেশে নেও, সৌদির অবস্থা এক্কেরে খারাপ। বেটিনতে খালি কান্দে, (নারীরা শুধু কাঁদে)। ওরা খালি মারে, বেইজ্জতি করে। আমারে দেশে ফিরায়া নেও।’ ইমোতে কল করে মায়ের কাছে দেশে ফেরার এই আকুতি এক নারীর। যিনি ভাগ্য বদলের আসায় স্বামী-সন্তান রেখে স্থানীয় এক দালালের মাধ্যমে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন।

সৌদি আরবে নিপীড়নের শিকার ওই নারী (২৫) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের এক গাড়িচালকের স্ত্রী। গত রবিবার ইমোতে কল করে পরিবারের কাছে সৌদি আরবে নির্যাতন-নিপীড়নের শিকার হওয়ার কথা জানান তিনি।

কান্নাজড়িত কণ্ঠে ওই নারী বলেন, ‘অফিসে দিনের পর দিন যায়, রাইতের পর রাইত যায়, খালি মারে। কেউ খানি (খাবার) দেয় না। দালালরা কয়- তোমারে দুই লাখ টেকা দি কিইন্না আনছি। আম্মাগো আমারে বাঁচাও, সালামের লগে যোগাযোগ করো। আমারে দেশে নেও।’

ওই দিন কথা হওয়ার পর আর যোগাযোগ নেই। গত ডিসেম্বরে সৌদি আরব যাওয়ার পর তার সঙ্গে মাত্র দুই বার পরিবারের কথা হয়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন তার বাবা-মা। আর মায়ের বিহনে কান্নাকাটি করছে হতভাগা ওই নারীর অবুঝ দুটি সন্তান।

ওই নারীর পরিবার সূত্র জানায়, একই উপজেলার বাউসা টুনাকান্দি গ্রামের সালাম মিয়া ঢাকার ‘ভ্যালি ইন্টারন্যাশনাল’ নামে একটি ট্রাভেলস এজেন্সির মাধ্যমে গত ২৮ ডিসেম্বর তাকে সৌদি

আরব পাঠায়। পরে তার পরিবার জানতে পারে, সেখানে চাকরির পরিবর্তে তাকে বিক্রি করা হয়েছে অন্য এক দালাল চক্রের কাছে। দালাল চক্রের সদস্যদের কথামতো অনৈতিক কাজ না করলে তার ওপর চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন।

নির্যাতিতার স্বামী জানান, তিনি পেশায় একজন গাড়িচালক। তাকে না জানিয়েই দালালদের পাল্লায় পড়ে হঠাৎ বাবার বাড়ি গিয়ে সেখান থেকে সৌদি আরব পাড়ি জমান তার স্ত্রী। তার অভিযোগ, স্ত্রীকে দেশে ফেরাতে বললে নারী পাচারকারী সালাম ও জাহাঙ্গীর উল্টো দুই লাখ টাকা দাবি করে। পরে এ ঘটনায় তিনি তিনজনকে আসামি করে হবিগঞ্জ মানবপাচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। সালাম ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন উপজেলার লতিবপুর গ্রামের জাহাঙ্গীর মিয়া ও প্রজাতপুর গ্রামের মামুন মিয়া।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, নির্যাতনের শিকার ওই নারীর পরিবারের পক্ষ থেকে কেউ তথ্যসহ অভিযোগ দিলে প্রশাসন তাকে দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ছাড়া দালালদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর