,

দেশের বেসরকারি হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষা করার অনুমতি নেই, জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

news-image

মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, বেসরকারি হাসপাতালগুলো
করোনভাইরাস পরীক্ষা করতে অনুমতি দেয়া হচ্ছে না, কারণ তারা সংকটে সাহায্যের পরিবর্তে ব্যবসায়িক বিষয়ে আরও আগ্রহী হতে পারে।  বিজনেস স্ট্যান্ডার্ড

রোগীর নমুনায় যদি করোনা ভাইরাস থাকে, তাহলে এ পরীক্ষায় তার সংখ্যা বাড়বে। ফলাফল আসবে ‘পজেটিভ’। এই ফলাফল পেতে তিন ঘণ্টা সময় লাগে। আরটি-পিসিআরের প্রতিটি পরীক্ষায় খরচ লাগবে পাঁচ হাজার টাকার বেশি। যদিও এ ব্যয় বাংলাদেশ সরকার বহন করছে এখন। একুশে টিভি

আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন,  প্রতিটি জেলার সিভিল সার্জনদের বলা হয়েছে যেন, জেলায়, উপজেলা পর্যায় পর্যন্ত যেন কন্ট্রোল রুম স্থাপন করা হয়। সেখানে যোগাযোগের নম্বর দেয়া হবে। কারো সমস্যা, প্রয়োজন বোধ করলে সেখানে যোগাযোগ করতে পারবেন।’ এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি যোগাযোগ নম্বর ১৬২৬৩ নম্বরে যোগাযোগ পরামর্শ নিতে পারবেন। পাশাপাশি আরও কয়েকটি জরুরি নম্বর চালু করা হচ্ছে। বিবিসি

রাজধানীর শীর্ষস্থানীয় কয়েকটি বেসরকারি হাসপাতালে খোঁজ নিয়ে দেখা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় তারা কোনো উদ্যোগ নেয়নি। কারো কারো ক্ষেত্রে এই রোগের চিকিৎসায় অনাগ্রহও দেখা গেছে। তারা যুক্তি হিসেবে অন্য রোগীদের নিরাপত্তা এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের অভাবের কথা বলছেন। সমকাল

এ ছাড়া কেন্দ্রীয় ভেন্টিলেশন সিস্টেমের কারণে তাদের পক্ষে করোনা রোগীর জন্য আইসোলেশন ইউনিট করা সম্ভব হবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বেসরকারি আয়েশা মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী  জানান, করোনা রোগী ডেঙ্গু বা অন্য রোগীর মতো নয়, এটা মারাত্মক সংক্রমক। করোনা আক্রান্তদের পুরোপুরি আইসোলেটেড রাখতে হয়। এ কারণে এ ধরনের কোনো রোগী সন্দেহ হলে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআরে যোগাযোগের নির্দেশ দেওয়া আছে। সমকাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য