,

রংপুরে আতশবাজির আগুনে গোডাউনে অগ্নিকাণ্ড : কোটি টাকার ক্ষয়ক্ষতি

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর বেতপট্টি মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় এ খবর লেখা পর্যন্ত ফায়ার বিগ্রেডের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার জন্য পুলিশ, আনছার ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছেন। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, রাত সাড়ে ৮টায় জেলা আওয়ামী লীগের অফিসে আতশবাজির ঘটনায় ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

ওই সূত্র জানায়, আতশবাজিতে আগুন ধরিয়ে দিলে তা উড়ে এসে ওই দাহ্য পদার্থের গোডাউন ঘরে পড়লে সেখানে শুরুতেই কাঁচ বিতানের মালিক মানিক বণিকের গুদাম ঘরে আগুন লাগে। এর পর এই আগুন আরও চারটি দোকান সংগøন তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রংপুর ফায়ার বিগ্রেড বিভাগীয় স্টেশনের ৮টি ইউনিট, হারাগাছ ফায়ার বিগ্রেড স্টেশনের ২টি ও গঙ্গাচড়ার ২টিসহ মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ছুটে আসে। এখবর লেখার সময় আড়াই ঘন্টা ধরে সেখানে ফায়ার বিগ্রেড কর্মীরা বিরামহীন ভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পার্টি অফিসের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা সর্ম্পকে আতশবাজির সম্পৃক্ততা অস্বীকার করে আওয়ামী লীগ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টুটুল তিনি বলেন, আমরা পার্টির অফিসের পাশের একটি ভবনের ছাদে নিরাপদ দুরূত্ব বজায় রেখে সীমিত আকারে আতশবাজি উৎসব করি। কিন্তুু তার কিছুক্ষণ পরেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা পার্টি অফিসে উপস্থিত নেতাকর্মীরা ফায়ার বিগ্রেডে খবর দেই এবং অগ্নিকান্ড নিয়ন্ত্রণের জন্য সহায়তা করি।

মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন,আতশবাজির ঘটনায় অগ্নিকাণ্ডের বিষয়টি সত্য নয়।

রংপুর ফায়ার বিগ্রেড বিভাগীয় স্টেশন মাস্টার কেএস সাইফুল আলম বলেন, ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত সর্ম্পকে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণ এই নিরপণ করা সম্ভব নয়।

ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসক আসিব আহসান বলেন, আমরা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানার চেষ্টা করছি।


রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে আনছার ও র‌্যাব সদস্যরা এসে সকলে মিলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে আগুন নেভাতে সহায়তা করে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর