,

করোনা সচেতনতায় রংপুরে আওয়ামী লীগের লিফলেট বিতরণ

news-image

রংপুর ব্যুরো : করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছে রংপুর জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে নগরীর কাচারী বাজার থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহম্মেদ ও সেক্রেটারি এ্যাড: রেজাউল করিম রাজুর নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়। এসময় তারা প্রেসক্লাব চত্ত্বর, পায়রা চত্ত¡র, জাহাজ কোম্পানী মোড়, জেলা পরিষদ মার্কেট সহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে এই লিফলেট বিতরন করেন।

জেলা আওয়ামী লীগের বিতরণ করা লিফলেটে সাধারণ মানুষকে জানানো হয়, দুই হাত সাবান দিয়ে পরিষ্কার করুন। হ্যান্ডশেক কোলাকুলি থেকে বিরত থাকুন। জ্বর, সর্দি শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিন। হাঁচি কাশির সময় টিস্যু অথবা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন। জনবহুল স্থান বা গণপরিবহনে মুখে মাস্ক ব্যবহার করুন, জনসমাগম পরিহার করুন। যেখানে-সেখানে থুথু ফেলবেন না। ময়লা কাপড় জমিয়ে না রেখে ধুয়ে ফেলুন।

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাজেদ আলী বাবুল, যুগ্ন সাধারন সম্পাদক মোতাহার হোসেন মওলা, রুজি রহমান, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টুটুল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লতিফা বানু, দপ্তর সম্পাদক আমিন সরকার, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আবু তালহা বিপ্লব, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম কল্লোল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান তুহিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা মনি, উপ-দপ্তর সম্পাদক এরশাদুল হক রঞ্জু প্রমুখ।##

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য