,

বঙ্গবন্ধুর জন্মদিনে চাকরি পেল শহীদ শংকুর ভাবি

news-image

রংপুর ব্যুরো : বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে প্রথম শহীদ রংপুরের শিশু শংকু সমঝদারের পরিবারের এক সদস্যকে চাকরি দিয়েছে সরকারি বেগম রোকেয়া কলেজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে এ চাকরি দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে রংপুরের সরকারি বেগম রোকেয়া কলেজে মুজিব বর্ষের অনুষ্ঠানে শংকু সমঝদারের মা দিপালী সমঝদারের হাতে তার বড় ছেলের স্ত্রীর চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর চিন্ময় বাড়ৈ বলেন, ‘শহীদ শংকু সমঝদারের ভাবি কনকতলাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পরিপত্র মোতাবেক কলেজের কার্যসহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালের ৩ মার্চ রংপুরে স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে পাকিস্থানিদের গুলিতে স্কুল ছাত্র শিশু শংকু সমঝদার শহীদ হন। বর্তমানে শংকুর পরিবার অসচ্ছল। তার বৃদ্ধা মা, অসুস্থ বড় ভাই, ভাবি, বোন ও সন্তানরা অভাব অনটনে জীবন যাপন করছে।’ এরআগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কলেজে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

কলেজ মিলনায়তনে আলোচনা, প্রবন্ধ উপস্থাপন, বিতর্ক, কবিতা আবৃতি, চিত্রাঙ্কন ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক আরেফিনা বেগমের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোজাফফর রহমান, বাংলা বিভাগের প্রভাষক মো. জহুরুল হক। অনুষ্ঠান শেষে একটি দেয়ালিকা প্রকাশ করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য