,

রংপুরে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে একজনকে ভর্তি

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে করোনা ভাইরাস সন্দেহে আক্রান্ত রোগী হাসপাতালে হওয়ায় আতংকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের অনেক রোগী পালিয়ে গেছে। একই আতংকে পীরগাছা উপজেলা সদর বাজারের দোকান-পাট বন্ধ করেছে ব্যবসায়ীরা।

গতকাল মঙ্গলবার দুুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অমিত কুমার সাহা।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে প্রচন্ড জ্বর ও মেরুদন্ডের ব্যথায় (চেষ্ট পেইন) আক্রান্ত উপজেলা সদরের কলেজ পাড়ার ৩২ বছর বয়সী এক ব্যক্তি চিকিৎসার জন্য পীরগাছা বাজারের এক পল্লী চিকিৎসকের চেম্বারে যান। এসময় রোগিকে করোনা ভাইরাসে আক্রান্ত ওই চিকিৎসক বিষয় স্থানীয় চেয়ারম্যানকে জানান। পরে চেয়ারম্যান বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে জানালে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ অমিত কুমার সাহা সোমবার সন্ধ্যায় চিকিৎসার জন্য যাওয়া ওই রোগিকে বাড়ি থেকে নিয়ে যান এবং করোনা কর্ণারের আইসোলেনশন বিভাগে ভর্তি করেন।

মেডিকেল অফিসার ডাঃ অমিত কুমার সাহা বলেন, প্রাথমিকভাবে ওই রোগির উপসর্গগুলো দেখে করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হওয়ায় ভর্তি করা হয়েছে। বিষয়টি উর্ধত্বন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উর্ধ্বর্তন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।

করোনা আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন রোগি জানান, তিনি একজন দরিদ্র ব্যক্তি। কৃষি কাজ করেন। গত এক বছরেও বাড়ি থেকে কোথাও যাননি। তিন দিন আগে শরীরে জ্বর ও মেরুদন্ডে ব্যাথা অনুভব করেন। জ্বরের ঔষধ খেয়ে উপসম না হওয়ায় পল্লী চিকিৎসকের নিকট যান।

তবে স্থানীয়রা বলেন, ওই রোগি কয়েক দিন আগে ভারতীয় সীমান্তবর্তী কুড়িগ্রামের রৌমারি এলাকায় অবস্থিত তার এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখানে কিছুদিন অবস্থান করে কয়েকদিন আগে বাড়িতে আসেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য