,

নাসিরনগরে কৃষি খাস জমি বন্দোবস্ত গ্রহীতাদের কবুলিয়ত হস্তান্তর

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভূমিহীন পরিবারের মাঝে কৃষি খাস জমির বন্দোবস্ত‘র কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

?

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,অফিসার ইনচার্জ(ওসি)সাজেদুর রহমান। অনুষ্ঠানে উপজেলা সদরসহ চাতলপাড়,পূর্বভাগ ও বুড়িশ্বর ইউনিয়নের খাস জমির বন্দোবস্তপ্রাপ্ত ২১টি ভূমিহীন পরিবারের মাঝে কবুলিয়ত দলিল ও নামজারী খতিয়ান হস্তান্তর করা হয়।এসময় সরকারি কর্মকর্তা,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা তথ্য সেবা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের বিনামূল্যে ডায়বেটিস পরীক্ষা করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য