,

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে মমতার শ্রদ্ধা

news-image

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে এক বিবৃতিতে তিনি একথা জানান।

মমতা বলেন, আজ বিধানসভায় শ্রদ্ধেয় স্পিকার এবং বিধায়কদের উপস্থিতিতে তাকে (শেখ মুজিব) শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলাম। এই অবিসংবাদিত নেতা মাতৃভাষা এবং মাতৃভূমির জন্য লড়াই করে আজও জাতির অনুপ্রেরণা হয়ে আছেন।

ফেসবুকে তিনি কয়েকটি ছবিও প্রকাশ করেন। এতে দেখা যায়, বঙ্গবন্ধুর ছবিতে মমতা ফুলের মালা পরিয়ে দিচ্ছেন মমতাসহ রাজ্য সরকারের অন্যান্য প্রতিনিধিরা।

এদিকে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে মুজিব বর্ষ উদযাপিত হচ্ছে। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু জন্ম ১৭ মার্চ রাত ৮টায়। সেই সময়ে আতশবাজির অনুষ্ঠান টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। একই সময় সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি ঢাকা সিটি করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে একযোগে দেশব্যাপী আতশবাজির অনুষ্ঠান পালিত হবে।

এরপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে লেজার শো, গ্রাফিকস ফেব্রিকেশন সম্প্রচার করা হবে। এরপর চলবে মূল অনুষ্ঠান। যেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন দেশি বিদেশি অনেক অতিথি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য