,

বিদেশফেরত সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিদেশফেরত সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কেউ এর ব্যত্যয় ঘটালে সংক্রমণ ব্যাধির আইন অনুযায়ী তাকে জেল-জরিমানা করা হবে।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনে সমন্বিত নিয়ন্ত্রণকক্ষ উদ্বোধন করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের ১৭০টি দেশ করোনাভাইরাসে আক্রান্ত। এই দেশগুলো থেকে আসা অনেকেই বিমানবন্দরে প্রাথমিক চিকিৎসা না নিয়ে পালিয়ে গেছেন। তাদের চিহ্নিত করতে মাঠপর্যায়ে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, আক্রান্ত দেশ থেকে আসা সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় যদি কারও করোনার লক্ষণ দেখা দেয় তাহলে পরীক্ষা-নিরীক্ষা জন্য আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত দুই মাস আগে থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আমরা কমিটি গঠন করেছি। ইতিমধ্যে দেশে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। হয়তো দেশে আরও আক্রান্ত থাকতে পারে। দেশে স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই আমাদের সতর্কতা আরও বাড়াতে হবে।

সর্বোচ্চ নিরাপত্তার জন্য স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেন, এখন যদি কোনো শিক্ষার্থী বাইরে ঘোরাফেরা করে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. বর্ধন জং রানাসহ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য