,

মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ৭ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৫৫০ জন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৮৮১ জন।

এদিকে বিশ্বের ১৬২টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। চীনে নতুন করে আরো ২১ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৮১। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৩ হাজার ২২৬ জন।

চীনের পর সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৯৮০ এবং মৃত্যু হয়েছে ২ হাজার ১৫৮ জনের। দেশটিতে নতুন করে ৩ হাজার ২৩৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

অপরদিকে ইরানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৯৯১ এবং মৃত্যু হয়েছে ৮৫৩ জনের।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে দুইজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এ তথ্য জানায়।

প্রতিষ্ঠানের পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে বলেন, ‘পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। আক্রান্তরা দুজনই পুরুষ। এদের মধ্যে একজন ইতালি থেকে অন্যজন যুক্তরাষ্ট্র থেকে এসেছেন। দুইজনের একজন আগে থেকেই কোয়ারেন্টাইনে ছিলেন। তাঁদের শরীরে কভিড ১৯ পাওয়া গেছে। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই মুহূর্তে আইসোলেশনে আছেন ১৬ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৩ জন। সর্বমোট সংক্রমণ এ পর্যন্ত ১০ জন।’

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের পক্ষ থেকে করোনা সংক্রমণ রোধে সবাইকে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন ফ্লোরা। এ ছাড়া বাড়ির বাইরে বের হলে সবার কাছ থেকে অন্তত ১ মিটার দূরত্ব বজায় রাখার পরামর্শ দেয়া হয়।

এর আগে গতকাল সোমবার দেশে আরো তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এতে আক্রান্তের সংখ্যা ছিল ‌আটজন। আক্রান্তরা বিদেশ থেকে আসা আগেই আক্রান্ত একজনের পরিবারের সদস্য। তাদের মধ্যে দুটি শিশু ও একজন নারী। শিশু দুটির বয়স ১০ বছরের নিচে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা এখন দাঁড়াল ১০ জনে।

প্রসঙ্গত, করোনায় স্পেনে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৯৪২ এবং মৃত্যু হয়েছে ৩৪২ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩২০ এবং মারা গেছে ৮১ জন। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ২৭২ এবং মৃত্যু হয়েছে ১৭ জনের।

ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৬৩৩ এবং মৃত্যু ১৪৮। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬৬৭ এবং মারা গেছে ৮৭ জন। সুইজারল্যান্ডে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৫৩ এবং মৃত্যু হয়েছে ১৯ জনের।

যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৪৩ এবং মারা গেছে ৫৫ জন। নেদারল্যান্ডসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪১৩ এবং মারা গেছে ২৪ জন।

জাপানে এখন পর্যন্ত আক্রান্ত ৮৩৩ এবং মারা গেছে ২৭ জন। মালয়েশিয়ায় আক্রান্ত ৫৬৬। তবে দেশটিতে এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। কানাডায় এখন পর্যন্ত ৪৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৪ জন। কাতারে আক্রান্তের সংখ্যা ৪৩৯, অস্ট্রেলিয়ায় আক্রান্ত ৪০১ এবং মারা গেছে ৫ জন।

সিঙ্গাপুরে আক্রান্ত ২৪৩, পাকিস্তানে আক্রান্ত ১৮৪ এবং মারা গেছে ১ জন। হংকংয়ে আক্রান্ত ১৫৫ এবং মারা গেছে ৪ জন। থাইল্যান্ডে আক্রান্ত ১৪৭ এবং মৃত্যু ১, ফিলিপাইনে আক্রান্ত ১৪২ এবং মৃত্যু ১২, ইন্দোনেশিয়ায় আক্রান্ত ১৩৪ এবং মৃত্যু ৫।

ইরাকে মোট আক্রান্ত ১৩৩ এবং মারা গেছে ১০ জন, সৌদি আরবে আক্রান্ত ১৩৩, ভারতে আক্রান্ত ১২৯ এবং মৃত্যু ২, কুয়েতে আক্রান্ত ১২৩, সংযুক্ত আরব আমিরাতে ৯৮, ওমানে আক্রান্ত ২২, আফগানিস্তানে ২১ ও নেপালে ১ জন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর