,

বাঞ্ছারামপুরে জাতীর পিতার শতবার্ষিকী পালিত

news-image

ফয়সল আহমেদ খান : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, আজ হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বাঙালী জাতির মহানায়কের জন্ম শতবার্ষিকী। যার দূরদৃষ্টির নেতৃত্বে আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি।

শেখ মুজিবুর রহমান বাংলাদেশ একে অপরের পরিপূরক, লাল সবুজের পতাকার অপর নাম শেখ মুজিব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার দিকদর্শন নিয়ে এগিয়ে যাচ্ছে এগিয়ে চলছে বাংলাদেশ। তিনি আরও বলেন, সারা বিশ্বের ১৫২দেশ করোনা ভাইরাসের আক্রান্ত আর জনসচেতনতাই এই করোনা ভাইরাস থেকে মুক্তি দিতে পারে।

অশ্রুসিক্ত চোখে করোনা ভাইরাস থেকে মুক্তির কামনায় স্থানীয় সংসদ সদস্য দোয়া ও মোনাজত করেন- হে আল্লাহ আমরা যদি একদিন কম হায়াত পাই তাতে দেশ ও জাতির কল্যাণে কোন কাজে আসবে না কিন্তু জননেত্রী শেখ হাসিনা যদি একদিন বেশি হায়াত পায় দেশ ও জাতির কল্যাণে আসবে। প্রয়োজনে আমাদের প্রত্যেকের হায়াত থেকে এক দিন করে কেটে নিয়ে উনার হায়াত বৃদ্ধি করে দাও। আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক নুরুল ইসলাম, সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল, যুগ্ম-সাধারন সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, তফাজ্জল হোসেন, একেএম শহিদুল হক বাবুল, সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমূদুল হাসান ভূইয়া, সাধারন সম্পাদক আল আমিন, উপজেলা শ্রমিকলীগ আহ্বায়ক সৈয়দ আঃ আজিজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ, সাধারন সম্পাদক আলাউদ্দিন সরকার, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি অহিদ মিয়া, সাধারন সম্পাদক নাছির উল্লাহ, পৌর ছাত্রলীগ সভাপতি এমএস রানা, সাধারন সম্পাদক আঃ রাজ্জাক, কলেজ ছাত্রলীগ সভাপতি জামাল হায়দার, সাধারন সম্পাদক রুমেল আহমেদ আমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য