,

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিকশা ভাড়া নিয়ে দু’পক্ষের সংর্ঘষে আহত ২০

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরইসলামপুর বাজারের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় চরইসলামপুর বাজারের মুদি দোকানি নবীর মিয়া সিএনজি চালিত অটোরিকশায় করে পার্শ্ববর্তী রামপুর বাজার থেকে তেল নিয়ে আসেন। তেলের কারণে অটোরিকশার দুই আসনে যাত্রী তুলতে না পারায় চালক শরীফ মিয়া দুই আসনের জন্য ২৫ টাকা করে ৫০ টাকা ভাড়া দাবি করেন নবীরের কাছে।

এ নিয়ে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। বাবার সঙ্গে বাগবিতণ্ডা হওয়ায় নবীর মিয়ার ছেলে ইকবাল মিয়া অটোরিকশার চালক শরীফের সঙ্গে খারাপ আচরণ করেন। পরবর্তীতে এটি গোষ্ঠীগত সংঘর্ষে রূপ নেয়। এদিন সন্ধ্যায় উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এরপর মঙ্গলবার সকালে আবারও সংঘর্ষে জড়ায় উভয় গোষ্ঠীর লোকজন। সংঘর্ষ চলাকালে কয়েকটি ঘর-বাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। বিজয়নগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য