,

করোনা নিয়ে যা বললেন আমিরাতের ক্রাউন প্রিন্স

news-image

অনলাইন ডেস্ক : বর্তমান বিশ্বব্যাপী আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস বিশ্বের ১৬২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮২ হাজার ৬০৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ১৭১ জনের।

সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৮ জন। এর মধ্যে একজনেরও মৃত্যু হয়নি। তবে সুস্থ হয়েছেন ২৩ জন।

করোনাভাইরাসে বৈশ্বিক প্রভাব বিবেচনায় নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আমিরাতে বসবাসরত সকল নাগরিকদের মনোবল শক্ত রাখতে আহ্বান জানিয়েছেন।

সোমবার তিনি আমিরাতে বসবাসরত সকল নাগরিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমিরাতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ রয়েছে, আল্লাহর নিয়ামত জ্বালানি রয়েছে এবং করোনাভাইরাসে আক্রান্তদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে। তাছাড়া আমিরাত সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সকল সিদ্ধান্ত নিচ্ছে। আপনারা সবাই মনোবল শক্ত রাখুন, সব ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য