,

সৌদিতে ২৯৮ সরকারি কর্মকর্তা আটক

news-image

অনলাইন ডেস্ক : ক্ষমতার অপব্যবহার ও ঘুষ নেওয়ার অভিযোগে ২৯৮ জন সরকারি কর্মকর্তাকে আটক করেছে সৌদি আরব। এদের মধ্যে সেনা ও নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন।

সোমবার দেশটির দুর্নীতিবিরোধী কমিশনের এক ঘোষণায় জানানো হয়, হেফাজতে থাকা এসব কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট গঠন করা হয়েছে। খবর সৌদি২৪ ও ইউএস নিউজের।

তাদের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে যে, তারা ঘুষগ্রহণ এবং ক্ষমতার অপব্যহারের মাধ্যমে কমপক্ষে ৩৭ কোটি ৯০ লাখ রিয়াল আত্মসাৎ করেছেন।

বলা হয়, ২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে সরকারি চুক্তি থেকে অর্থ পাচার করেছেন তারা। এসব অভিযোগে আটক হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৯ কর্মকর্তা এবং দুই বিচারকও। তবে কারো নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে চলতি মাসেই, অভ্যুত্থান চেষ্টার অভিযোগে শীর্ষ বাদশাহ’র সৎ ভাইসহ তিন প্রিন্সকে আটক দেখানো হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য