,

ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলিতে নিহত ৪

news-image

অনলাইন ডেস্ক : কাশ্মীরে আবারও গুলির লড়াই শুরু করেছে ভারত ও পাকিস্তান। জম্মু-কাশ্মীরের মেন্ধর ও মানকোট সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে এই গোলাগুলি শুরু হয়।

মঙ্গলবার সকাল ৬টা থেকে এই গোলাগুলি শুরু হয়েছে বলে জানা গেছে।

গত রবিবার সকাল থেকে উত্তপ্ত হয়েছিল জম্মু ও কাশ্মীর। টানা গুলির লড়াইয়ের পর চার জঙ্গিকে হত্যা করেছে ভারতীয় সেনা।

পুলিশ জানিয়েছে, চারজনের মধ্যে একজন জঙ্গি পাকিস্তানের মদতপুষ্ট হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত আছেন বলেই জানা গেছে। অন্যদিকে বাকি তিনজন লস্কর-এ-তৈয়্যেবার সঙ্গে যুক্ত।

স্থানীয় পুলিশ সুত্রে জানা গেছে, ভারতীয় সেনা গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায়। এ সময় জঙ্গিরা পালানোর চেষ্টা করে। ফলে গোটা এলাকা ঘিরে ফেলা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে কাশ্মীরের অনন্তনাগ জেলার দয়ালগাম এলাকায় আচমকা গুলির শব্দ শুনে চমকে ওঠেন ওই এলাকার বাসিন্দারা। নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের গুলির লড়াইকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরে ঘটনাস্থল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেন নিরাপত্তারক্ষীরা। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। সূত্র: কলকাতা২৪

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য