,

হাঁচি দিতে দিতে ইতালিতে বাংলাদেশির মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : ইতালির জেনেভা শহরে বসবাসরত সেন্টু (২৫) নামে এক বাংলাদেশি হাঁচি দিতে দিতে মারা গেছেন। গতকাল রোববার নিজ কর্মস্থল থেকে তিনি বাসায় ফেরার পর এ ঘটনা ঘটে।

সেন্টুর বাবার নাম শাহজাহান খলিফা। তাদের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভুমখারা গ্রামে।

জেনেভায় বসবাসরত সেন্টুর বন্ধু সেলিম দেওয়ান জানান, রোববার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরেন সেন্টু। ঘরে ঢুকে বসে পড়েন তিনি। এই অবস্থায় তার হাঁচি শুরু হয়। হাঁচি দিতে দিতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। খবর দিলে তাৎক্ষণিক পুলিশ ও অ্যাম্বুলেন্সে করে চিকিৎসকরা আসেন। তারা কিছুক্ষণ পরীক্ষার পর সেন্টুকে মৃত বলে ঘোষণা করেন।

কীভানে সেন্টুর মৃত্যু হয়েছে তা জানা না গেলেও বিষয়টি খতিয়ে দেখছেন জেনেভার চিকিৎসকরা।

সেলিম আমাদের সময়কে আরও বলেন, ‘সেন্টু আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন। তার মৃত্যুর লক্ষণ অনেকটা করোনাভাইরাসে আক্রান্তের মতো। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত নই আমরা। কীভাবে তার মৃত্যু হলো জানতে মরদেহ হাসপাতালে নিয়ে গেছেন স্বাস্থ্যকর্মীরা।’

গত ৯ বছর ধরে ইতালিতে বসবাস করছেন সেন্টু। তিনি একটি দোকানে কাজ করতেন।আমাদের সময়

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য