,

ব্রাহ্মণবাড়িয়ায় বখাটের ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটের ছুরিকাঘাতে আকলিমা বেগম (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

সোমবার রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নিলোখি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকলিমা স্বামী লিটন মিয়ার সঙ্গে বনিবনা না হওয়ায় একমাত্র ছেলেকে নিয়ে নিলোখি গ্রামে বাবার বাড়িতে থাকতেন।

তিনি ওই গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, কিছুদিন আগে নিলোখি গ্রামের মনির হোসেন বিয়ের প্রস্তাব দেন আকলিমাকে। বিয়েতে রাজি না হওয়ায় সোমবার রাতে আকলিমাকে ছুরিকাঘাত করেন মনির।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত মনির পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য