,

জনপ্রিয়তায় আইপিএলের পরই পিএসএল

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ব্র্যাড হগ বলেছেন, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আধুনিক ক্রিকেটে এই দুটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বেশি প্রভাব ফেলেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের একজন ব্যবহারকারী ব্র্যাড হগের কাছে জানতে চান পিএসএল এবং আইপিএল এ দুটি ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের মধ্যে কোনটি সবচেয়ে বেশি জনপ্রিয়। রি টুইটে হগ বলেন, জনপ্রিয়তার দিক থেকে আইপিএল দশ পেলে পিএসএল পাবে নয়।

অস্ট্রেলিয়ার হয়ে ১২৩টি ওয়ানডে, ১৫টি টি-টোয়েন্টি আর ৭টি টেস্ট ম্যাচ খেলে ১৮০ উইকেটে শিকার করা এ চায়নাম্যান বোলার আরও বলেন, প্রতিবেশী দুই দেশ তথা ভারত-পাকিস্তানে ক্রিকেট অনেক জনপ্রিয়। ক্রিকেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভালোবাসা ও আবেগ রয়েছে। তাছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ দর্শকদের মধ্যে সব সময়ই উত্তেজনা তৈরি করে। উভয় দলের সিরিজ দেখার জন্য ক্রিকেটপ্রিয় মানুষ এখনও উন্মুখ হয়ে আছেন।

প্রসঙ্গত, সীমান্ত সমস্যার কারণে ২০০৯ সালের পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ইভেন্ট ছাড়া ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের দেখা সাক্ষাৎ নেই অনেক দিন হলো। কিন্তু উভয় দেশের ক্রিকেটপ্রিয় মানুষ এখনও অধীর আগ্রহে বসে আছেন প্রতিবেশী দুই দেশের খেলা দেখার জন্য। কারণ ভারত-পাকিস্তানের ম্যাচে উত্তেজনা থাকে ম্যাচের শেষ বল পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য