,

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বর্ণিত সাজে প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি !

news-image

রংপুর ব্যুরো : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শশুরবাড়ি পীরগঞ্জকে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পরিকল্পনায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধুর পরিবারের বিশালাকৃতির ছবি, রাত্রিকালীন আলোকসজ্জা, ব্যানার, ফেস্টুনে ছেয়ে দেয়া হয়েছে। আর এসব দেখতে বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ শহীদ মিনার প্রাঙ্গণে আসছেন। তারা মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। ফলে অন্য রকম মাত্রা যোগ হয়েছে ।

অন্যদিকে একই দৃশ্য দেখা গেছে বিভাগীয় নগরী রংপুরেও। নগরীর জাহাজ কোম্পানী দেওয়ান বাড়ি রোডের মহানগর আওয়ামীলীগ কার্যালয় ও বেতপট্রিস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়কে বর্ণিল সাজে সাজানো হয়েছে। বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও জয়কে বিশাল আকৃতির ব্যানার-ফেস্টুনে ভরে গেছে।জানা গেছে, জাতির জনক শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী আগামীকাল মঙ্গলবার। এ জন্য বাংলাদেশসহ পৃথিবীর ১৯৫টি দেশে জন্মশতবার্ষিকী পালিত হবে। আর বর্তমান আওয়ামী লীগ সরকার ২০২০ সালকে মুজিববর্ষ ঘোষণা করেছে। এ লক্ষ্যে সারা দেশে সাজসাজ রব পড়ে গেছে। এর প্রভাব পড়েছে রংপুরের পীরগঞ্জে । কারণ পীরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শশুরবাড়ি ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী আসন। তাই পীরগঞ্জকে গত ১ জানুয়ারি থেকে সাজানো হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, পীরগঞ্জ উপজেলা সদরসহ পুরো উপজেলার বিভিন্ন প্রান্তে জাতির জনক, প্রধানমন্ত্রী, স্পিকার ও সজীব ওয়াজেদ জয়ের ছবি সংবলিত শত শত ব্যানার, অফিসপাড়া, ব্যবসা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বাসা-বাড়িতে আলোকসজ্জাসহ নানা রঙ্গে সাজানো হয়েছে। এদিকে রংপুর নগরীর আওয়ামীলীগ কার্যালয়সহ রংপুর নগরীতে জাতির পিতার ব্যানার-ফেস্টুন ও অলোকসজ্জা করা হয়েছে।

রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি ম-ল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে রংপুর নগরীতে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে। আমরা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উৎসব মুখরভাবে পালনে প্রস্তুুত।
এ ব্যাপারে রংপুর- ৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আদর্শ। এবারে তারই জন্মের ১০০ বছর পূর্তি হচ্ছে। এ সুযোগ হাতছাড়া করতে চাই না। কারণ জীবনে তো আর শততম জন্মদিন পাব না। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে সরকার অনুষ্ঠানমালা সংকুচিত করেছে। তার জন্মদিনে আমার পরিকল্পনায় পীরগঞ্জকে অপরূপ সাজে সাজিয়েছি। এ দিন আমার নির্বাচনী এলাকা পীরগঞ্জে অবস্থান করে মুজিববর্ষ পালন করব ইনশাল্লাহ।

উল্লেখ্য,১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। নির্যাতিত মানুষের স্বাধিকার আন্দোলন ও দেশ স্বাধীনের অন্যতম নায়ক হিসেবে শেখ মুজিব সাধারণ মানুষের কাছে অবিসংবাদিত নেতা হয়ে উঠেন। আন্দোলন-সংগ্রাম করার কারণে শেখ মুজিবের মাত্র ৫৫ বছর ৫ মাসের জীবনে তাকে ৪ হাজার ৬৮২ দিন কারাভোগ করতে হয়েছিল। নির্লোভ মনের কারণে তাকে বাঙ্গালি জাতির জনক ও বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। এরপর তাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি উপাধিও দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা