,

আশুগঞ্জে দুই ইটালি ফেরত হোম কোয়ারেন্টাইনে

news-image

গোলাম সারোয়ার,আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই ইটালি ফেরত প্রবাসীকে নিজ গৃহে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে তাদের মধ্যে করোনা ভাইরাসের কোন উপসর্গ নেই। তাদের গায়ের বর্তমান তাপমাত্রা ৯৮ ডিগ্রি ফারেনহাইট।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার সোমবার (১৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, তাদের একজন গত ৩ মার্চ ইটালির ভেনিস থেকে দেশে ফিরেছেন। তাকে আগামী ২৩ মার্চ পর্যন্ত নিজ গৃহে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আর অন্যজন গত ১৪ মার্চ ইটালির রোম থেকে দেশে ফিরেছেন। তাকে আগামী ৩০ মার্চ পর্যন্ত নিজ গৃহে কোয়রেন্টাইনে রাখা হয়েছে।

ইউএনও আরো জানান, বিদেশ ফেরতদের মধ্যে প্রাথমিকভাবে করোনার কোন উপসর্গ পাওয়া যায়নি। তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা কালীন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বক্ষণিক নজরদারি থাকবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য