,

মালয়েশিয়ায় ইজতেমায় অংশ নিয়ে করোনায় আক্রান্ত ৭৭ জন

news-image

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় নতুন করে ১৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৮ জনে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর দ্যা স্ট্রেইট টাইমসের

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডাতুক সেরি ডা. আধাম বাবা বলেন, গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত রাজধানী কুয়ালালামপুরের কাছের একটি মসজিদে তাবলীগ জামাতের ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৬ হাজার মানুষ অংশ নেন। নতুন করে করোনায় আক্রান্তদের ৭৭ জন এই ইজতেমায় অংশ নিয়েছিলেন।

তিনি বলেন, মন্ত্রণালয় এখন সেদিনের তাবলীগ জামাতের কর্মসূচিতে যারা অংশ নিয়েছিল তাদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে। যারা সেখানে গিয়েছিলেন তাদের আরও নির্দেশাবলীর জন্য নিকটতম জেলা স্বাস্থ্য দফতরে যোগাযোগের অনুরোধ করছি। তাদের করোনার বিস্তার রোধে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

ডা. আধাম বাবা বলেন, ইজতেমায় অংশগ্রহণকারী এবং তাদের নিবিড় সংস্পর্শে আসা সবাইকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য