,

করোনা ভাইরাসে স্পেনে আরও শতাধিক মৃত্যু

news-image

চীনে প্রাদুর্ভাব কমলেও বিশ্বব্যাপী মহামারিতে রূপ নিয়েছে করোনা ভাইরাস। স্পেনে আরও ১০১ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।সোমবার (১৬ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।গত ২৪ ঘণ্টায় স্পেনে নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন দু’ হাজারেরও বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন মোট ৭ হাজার ৮৪৫ জন।নতুন করে আরও ১০১ জনের মৃত্যুসহ দেশটিতে এ রোগে এখন পর্যন্ত মারা গেছেন ২৯২ জন।

কোভিড-১৯ মোকাবিলায় স্পেনে জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ১৫ দিন জনগণকে খাবার, ওষুধ কেনা বা কাজে যাওয়ার মতো জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সানচেজের স্ত্রী বেগোনা গোমেজও করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

বিশ্বের ১৫৭টি দেশ ও অঞ্চলে এ রোগটি ছড়িয়ে গেছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬১০ জন এবং মারা গেছেন ৬ হাজার ৫১৮ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য