,

নিজের বিলাসবহুল হোটেলকে হাসপাতাল বানালেন রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : সারাবিশ্বেই এখন আতঙ্কের নাম করোনা ভাইরাস। ইতোমধ্যেই এ ভাইরাসকে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিইএইচও)। ক্রীড়াঙ্গনেও পড়েছে এর প্রভাব। বিশ্বজুড়ে প্রায় সকল ক্রীড়া ইভেন্টই এ ভাইরাস আতঙ্কে স্থগিত হয়ে গেছে। করোনাভাইরাসের কারণে নিজ বাসায় কোয়ারেন্টাইনে থাকার পর এবার এ ভাইরাস মোকাবেলায় অনন্য নজির স্থাপন করতে চলেছেন পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্যক্তিগত দুটি বিলাসবহুল হোটেলকে হাসপাতাল হিসেবে ব্যবহারের জন্য ছেড়ে দিচ্ছেন তিনি।

স্পেনের দৈনিক মার্কারের এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগালে রোনালদোর দুটি বিলাসবহুল হোটেল রয়েছে যা আগামীকাল থেকেই ব্যবহৃত হবে হাসপাতাল হিসেবে। পর্তুগালের করোনাভাইরাস আক্রান্ত মানুষ সেখান থেকে বিনামূল্যে সেবা নিতে পারবেন। পর্তুগালের লিসবন এবং মাদেইরাতে রোনালদোর দুটি পেস্তানা হোটেল রয়েছে। এ দুটিকেই পরিণত করা হবে অস্থায়ী হাসপাতালে। সেখানে রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করা হবে। হাসপাতাল দুটির যাবতীয় খরচ বহন করবেন রোনালদো নিজেই। এমনকি চিকিৎসক ও নার্সসহ সবার খরচও তিনি একাই বহন করবেন।

লিসবন এবং মাদেইরার দুটি হোটেলই পর্তুগালের অন্যতম খরুচে ও বিলাসবহুল দুই হোটেল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য