,

মুশফিকের সেঞ্চুরি, লিটন শূন্যতে আউট

news-image

স্পোর্টস ডেস্ক : সেরা ফর্মে আছেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার ব্যাট কথা বলেই যাচ্ছে অনবরত।

সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে দেশের হয়ে সাদা জার্সিতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। লাল-সবুজ জার্সিতেও ভালো খেলেছেন। যদিও পাক সফরে না যাওয়ার সিদ্ধানে অটল থাকায় শেষ ওয়ানডেতে নামানো হয়নি তাকে।

তবে ফর্মের ধারাবাহিকতা ঠিক রেখেছেন ঘরোয়া লিগেও। আকাশি-নীল জার্সি গায়েও সেঞ্চুরি হাঁকালেন মুশি।

আবাহনীর হয়ে পারটেক্সের বিপক্ষে মুশফিক ঝলমলে ১২৭ রানের ঝলমলে এক ইনিংস খেললেন আজ।

সে হিসাবে ঘরোয়া লিগে তিন বছরের সেঞ্চুরি খরা মিটলো এই উইকেটকিপার ব্যাটসম্যানের। তবে এদিন ব্যর্থ হয়েছেন ফর্মে থাকা লিটন দাস। জিম্বাবুয়ে সিরিজে তিন ফরমেটে রানের বন্যা বইয়ে দেয়া এই ওপেনার শূন্য রানে সাজঘরে ফিরেছেন।

রোববার পারটেক্সের বোলারদের তোপে একে একে সাজঘরে ফেলে আবাহনীর টপ অর্ডারের ব্যাটনম্যানরা। তবে মুশফিককে কুপোকাত করতে পারেনি তারা।

শুরুতে ৬ রানেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে আবাহনী। দলীয় ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে তারা।

এমন শোচনীয় অবস্থা থেকে দলকে একাই টেনে তুললেন মুশফিক। তাকে পূর্ণ সহায়তা করেন মোসাদ্দেক। ১১১ বল খেলে ৮ চার ও ৩ ছয়ে সেঞ্চুরি হাঁকান তিনি।

রনি হোসেনের বলে কাভার ড্রাইভে বাউন্ডারি মেরে তিন অঙ্কের ঘরে পৌঁছান মুশি। সেঞ্চুরির পরও ব্যাট সমানে চালাতে থাকেন মুশি। তবে পারটেক্সের পেসার জয়নুলের বলে ১২৭ রানে আউট হন তিনি।

৬ষ্ঠ উইকেটে মুশফিক-মোসাদ্দেক জুটিতে ১৬০ রান যোগ করে বড় সংগ্রহ করে আবাহনী। মুশফিকের পর ৭৪ বলে ৪ চার ও ২ ছয়ে ৬১ রান করে আউট হন মোসাদ্দেক।

প্রসঙ্গত, ২০১৭ সালে লিস্ট- এ ক্রিকেটে লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিক। অধিনায়ক হিসেবে খেলেছিলেন ১৩৪ রানের ইনিংস। ঢাকা লিগে ওটাই ছিল মুশফিকের সর্বশেষ সেঞ্চুরি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর