,

মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

news-image

দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক প্রখ্যাত সাংবাদিক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে মাগুরার এমপি সাইফুজ্জামান শেখর কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ।

অবিলম্বে মতিউর রহমান চৌধুরীসহ সবার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করারও দাবী জানান। বিবৃতিদাতারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন বেলাল, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য শাহজাহান সাজু ও মজিবুর রহমান খান।

বিবৃতিতে নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করে বলেন- দাবী না মানা হলে হয়রানীমূলক মামলা দায়েরের বিরুদ্ধে সকল সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের স্বাধীন ও বস্তনিষ্ঠ সাংবাদিকদের ক্ষেত্রে বড় ধরনের হুমকি। বিবৃতিতে নেতৃবৃন্দ এই মামলা দায়েরের পর ঢাকা থেকে প্রকাশিত পাক্ষিক ম্যাগাজিন পক্ষকাল সম্পাদক শফিকুল ইসলাম নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। গত ৫ দিনেও তাকে উদ্ধার করতে না পারায় তীব্র ক্ষোভ জানান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা