,

৪৫ বাংলাদেশিকে ভারতে ঢুকতে বাধা

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ৪০ থেকে ৪৫ বাংলাদেশিকে আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। তাদের সীমান্ত থেকেই দেশে পাঠিয়ে দেওয়া হয়।

শুক্রবার ভারতে যেতে আগ্রহী ওই ব্যক্তিদের প্রায় সবারই শরীরেই জ্বর, ঠাণ্ডা, শ্বাসকষ্ট দেখা দেয়; যা করোনার উপসর্গ বলে বিবেচিত। কর্মকর্তারা তাদের সীমান্তে আটকে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

পিটিআই বলছে, সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে না পারা সবার কাছেই বৈধ কাগজপত্র রয়েছে বলে তারা জানিয়েছেন।

পশ্চিম ত্রিপুরার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সংগীতা চক্রবর্তী জানান, ৪০ থেকে ৪৫ বাংলাদেশিকে সীমান্তে চেকপোস্ট থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে; তাদের কারো কারো জ্বর, কারো ঠাণ্ডা এবং কারো শ্বাসকষ্ট দেখা গেছে। এগুলোর সবই করোনার উপসর্গ।

তিনি জানান, যাদের এই সীমান্ত দিয়ে প্রবেশ করতে অনুমতি দেওয়া হয়েছে; তাদের প্রত্যেককে ত্রিপুরাতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

চিকিৎসা ভিসা থাকা ব্যক্তিদের থার্মাল স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভারতে প্রবেশ করতে দেওয়া হয়েছে বলেও জানান সংগীতা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য