,

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের নানা পদক্ষেপ , ইতালি ফেরত তিনজন হোম কোয়ারেন্টাইনে

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : করোনা ভাইরাস প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য বিভাগ পক্ষ থেকে নেয়া হয়েছে নানা পদক্ষেপ । প্রস্তুতি হিসেবে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সগুলোতে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। ইতোমধ্যে জেলার
বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সটিকে কোয়ারেন্টাইন হিসেবে ঘোষণা করা
হয়েছে।
করোনা আক্রান্ত কিংবা করোনার লক্ষণ বা উপসর্গ আছে এমন রোগীদের
সেখানে রেখে পর্যবেক্ষণ করা হবে। তবে করোনাভাইরাসে আক্রান্ত কোনো
রোগীর সন্ধান পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়ার ইতালি ফেরত তিন প্রবাসীকে হোম
কোয়ারেন্টাইনে রাখা হয়েছে । তাদের মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই
বলে জানিয়েছেন সিভিল সার্জন মো. শাহ আলম ।
হোম কোয়ারেন্টাইনে থাকা তিনজনই পুরুষ । তারা পুরোপুরি সুস্থ আছেন। সাধারন মানুষের মধ্যে যাতে আতঙ্ক না ছড়ায় সেজন্য তাদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। গত তিনদিন
আগে ইতালি থেকে দেশে ফিরেন ওই তিন প্রবাসী।
এদিকে বাংলাদেশী যাত্রী পারাপার যাত্রী পরাপার বন্ধ থাকায় এখন অনেকটাই স্থবির হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর । এ ছাড়া কসবা উপজেলার সীমান্ত হাটটি
অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য