,

করোনাভাইরাস : পাকিস্তানে ‘যাচ্ছে না’ বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস আতঙ্কে একের পর এক ক্রিকেট টুর্নামেন্ট ও সিরিজ স্থগিত হচ্ছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সফরও স্থগিত হতে যাচ্ছে। বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, এই মুহূর্তে বিসিবি যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছে।

১ এপ্রিল একটি ওয়ানডে এবং ৫ এপ্রিল থেকে টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। ভেন্যু করাচি। যেখানে পাকিস্তান সুপার লিগের ম্যাচ দর্শকহীন স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। শীর্ষ বিদেশি খেলোয়াড়-কোচরা দেশে ফিরে যেতে শুরু করেছেন।

পাকিস্তানের মধ্যে করাচিতে সবচেয়ে বেশি নভেল করোনাভাইরাস আক্রান্ত মানুষ পাওয়া গেছে। সিন্ধের রাজধানীতে প্রায় জরুরি অবস্থার মধ্য দিয়ে চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা বলছিলেন, ‘এই অবস্থায় পাকিস্তানে যাওয়ার প্রশ্নই আসে না।’

তিনদিন আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, তারা পাকিস্তানে যাওয়া না যাওয়া নিয়ে ভাবছেন। তারপর কেটে যাওয়া এ কদিনে বিশ্ব ক্রিকেটেও বিরাট প্রভাব পড়েছে করোনাভাইরাসের। কেউ আর মাঠে থাকতে চাচ্ছেন না।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অবশ্য বিসিবির মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাকিস্তান সফর স্থগিত করা নিয়ে কিছু বলা হয়নি। শনিবার আনুষ্ঠানিক ঘোষণা আসে কি না, সেটি দেখার বিষয়।দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য