,

বন্দী স্বামীকে গর্ভবতী সেজে ১২টি ফোন দিতে গিয়ে ধরা স্ত্রী (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : কারাগারে থাকা স্বামীর কাছে ১২টি ফোনসহ নিষিদ্ধ কিছু দ্রব্য পাচার করতে গিয়ে চতুর স্ত্রীকেও শ্রীঘরে যেতে হয়েছে। ব্রাজিলের বেলো হরাইজন্তের কাছে এক জেলের ঘটনা এটি।

নেলসন হাঙ্গেরিয়া জেলে স্বামীর সঙ্গে দেখা করতে যান বছর বাইশের এক যুবতী। গেট দিয়ে ঢোকার সময় কারারক্ষীদের জানান, তিনি গর্ভবতী। নিয়ম অনুযায়ী গর্ভবতীদের স্ক্যান করা হয় না। কারারক্ষীরাই তল্লাশি করে ভেতরে যেতে দেন। ওই যুবতীকেও স্ক্যান না করে প্রথমে জিজ্ঞাসাবাদ করেন কারারক্ষীরা।

তার দেওয়া বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করে তাদের সন্দেহ হয়। কথাতেও অসংগতি ধরা পড়ে। এরপর নারী পুলিশ দিয়ে শুরু হয় দেহ তল্লাশি।

তার পোশাকে এমনকি, অন্তর্বাসের মধ্যে লুকিয়ে রাখা একের পর এক নিষিদ্ধ জিনিসপত্র বের করেন তারা। কী ছিল না তার মধ্যে, ১২টি মোবাইল ফোন সঙ্গে চার্জার, সিম কার্ড, হেডফোন, চুইংগাম, একগুচ্ছ ওষুধ, টাকা এবং একটি হাতুড়ি। এই সব দ্রব্য ওই নারীর জাম্পশুট ও অন্তর্বাসের মধ্যে লুকিয়ে এবং কোমরে টেপ দিয়ে আটকে রাখা ছিল।

তিনি জেরায় জানিয়েছেন, স্বামী ও স্বামীর বন্ধুদের জন্য এই সব জিনিস জেলের ভেতর নিয়ে যাচ্ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য