বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় মক্কায় আক্রান্ত এক বাংলাদেশি

news-image

নিউজ ডেস্ক : সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার নাম ঠিকানা এখনো গোপন রাখা হয়েছে।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,দেশটিতে ৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী রয়েছে। এদের বেশির ভাগই ইরান,তুরস্ক,মিসরসহ বিভিন্ন দেশ থেকে সম্প্রতি প্রবেশ করা সৌদি নাগরিক। বাকিরা এদের সংস্পর্শে এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত ৮৬ জনের মধ্যে ৩৩ জন সৌদি নাগরিক। এ ছাড়া মিশরের ৪৮ জন, বাহরাইনের দুজন, আমেরিকার একজন , লেবাননের একজন এবং সর্বশেষ বাংলাদেশের একজনকে শনাক্ত করা হয়েছে।

আক্রান্ত ৮৬ জনের মধ্যে ৩৮ জন পুরুষ ও ৪৮ জন নারী। এদের মধ্যে দুই শিশুও রয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানায়,আক্রান্তদের একজন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকিরা মক্কার একটি হাসাপাতালে কোয়ারেনটাইনে রয়েছেন। তবে একজনের অবস্থা গুরুতর।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল