,

ইতালিতে একদিনে ২৫০ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে গত ২৪ ঘণ্টায় ২৫০ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ২ শ’ ৬৬ জনে দাঁড়ালো।

শুক্রবার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৭ হাজার ৬শ ৬০ জন। ইউরোপের দেশগুলোর মধ্যেও যা সর্বোচ্চ। এর আগে বৃহস্পতিবার মৃতের সংখ্যা ছিল ১৮৯ জন।

ইতালি সরকার এই সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে পুরো দেশজুড়ে কঠোর বিধিনিষেধ জারি করেছে, নিষিদ্ধ করা হয়েছে জনসমাগম। জীবিকা নির্বাহ বা পারিবারিক জরুরি প্রয়োজন ছাড়া সব ধরণের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

যারা এসব বিধিনিষেধ উপেক্ষা করবেন, তাদের জেল-জরিমানা পর্যন্ত হতে পারে। বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালি জুড়ে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় এরকম ব্যাপক ব্যাঘাত আর দেখা যায়নি।

পরিস্থিতি কতটা গুরুতর তা বর্ণনা করতে প্রধানমন্ত্রী বলেন, ইতালির জন্য এটি হয়তো অন্ধকারতম সময়, কিন্ত সঠিক আত্মত্যাগের মাধ্যমে ইতালিয়ানরা নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে নিতে পারবে।

এদিকে ইউরোপকে প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারির কেন্দ্রস্থল ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। চীনের চেয়ে ইউরোপের দেশগুলোতে প্রতিদিন করোনা ভাইরাস দ্রুত ছড়ানো ও মৃত্যুহার বাড়ায় শুক্রবার (১৩ মার্চ) এ ঘোষণা দেয় বিশ্ব সাস্থ্য সংস্থা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য